Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না

Taslima TanishabyTaslima Tanisha
৭:২০ pm ২৭, নভেম্বর ২০২৫
in Top Lead News, আইন ও আদালত, জাতীয়
A A
0

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে দায়েরকৃত পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক সাতজনের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ভিডিও বার্তায় জেড আই খান পান্না বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। এই ভিডিওর মাধ্যমে বিষয়টি জনগণকে জানিয়েছি।”

তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে বলেন, “রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার কথা ছিল, তা এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমালভাবে পদত্যাগের বিষয়টি জানাব।”

ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও তিনি ভিডিও বার্তায় জানান, দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই চালাবেন। এছাড়া, সম্প্রতি তার বন্ধুর অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাতেও তিনি আইনি সহায়তা দেবেন।

এর আগে, ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুই পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। ওইদিন তিনি নিজেই ট্রাইব্যুনালে হাজির হয়ে আইনজীবী হিসেবে নিয়োগের আবেদন করেছিলেন।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজেড আই খান পান্নাশেখ হাসিনাসুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম