Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৩ pm ০৫, অগাস্ট ২০২৬
in ক্যাম্পাস
A A
0
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের ৪০-৫০ জন নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে অনুষ্ঠানটি ভণ্ডুল করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠান পণ্ড হওয়া থেকে রক্ষা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন। তবে পরে শিবিরের উসকানিমূলক আচরণের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করা হয়।

ছাত্রদলের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবির বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির আন্দোলনে ছাত্রদল সমর্থন দিয়েছিল এবং এ দাবির বিরোধিতা করেছে ছাত্রশিবিরই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে একই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে, নিজেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ থেকে দৃষ্টি ভিন্নদিকে সরাতেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও দাবি করে সংগঠনটি।

ছাত্রদল জানায়, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে

Tags: ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণাজগন্নাথ বিশ্ববিদ্যালয়জুলাই গণঅভ্যুত্থান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম