Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩৪ pm ২৫, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালি হয়েছে।

বৃহস্পতিবার (২৫/সেপ্টেম্বর) দুপুরে  জাকের পার্টির নীলফামারী সাংগঠনিক জেলা-২ এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার হাজারীহাট স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় কাশিরাম বেলপুকুর ইউনিয়ন জাকের পার্টির সদস্য খবিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান লাঞ্চু হাসান চৌধুরী।

তিনি বলেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী’র নির্দেশে এই শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংগঠনিক জনসভা দেশজুরে হচ্ছে। আমরা সব সময়ই শান্তির পক্ষে জানিয়ে তিনি দেশ ও জনগণের শান্তির জন্য জাকের পার্টির ছায়াতলে আসা এবং আগামী নির্বাচনে জাকের পার্টির দলীয় প্রতিক গোলাপ ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় সাংগঠনিক জেলার যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাকের পার্টির নীলফামারী সাংগঠনিক জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমু, অফিস সম্পাদক শাহাজাহান সিরাজ, বোতলাগাড়ি ইউনিয়নের সভাপতি শাহাজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল হাসান বাদল, বাঙালীপুর ইউনিয়ন সভাপতি মুকুল হোসেন ও খাতামধুপুর ইউনিয়ন সভাপতি এরশাদ হোসেন এবং জেলা যুব ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সহ অনেকে।

জনসভা শেষে প্রায় দুই শতাধিক নারি ও পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাজারীহাট সড়ক প্রদক্ষিণ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম