Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে বাঙালীপুর ইউনিয়নে জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৭:২১ pm ১৮, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা (র্্যালী) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালীপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদরাসা মাঠে এই আয়োজন করা হয়।

জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মজিবুল হক, দিনাজপুর জেলা সহ সভাপতি আব্দুল জব্বার, নীলফামারী জেলা সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক শাহজাহান সিরাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের রশিদুল ইসলাম, জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। রংপুরের বদরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি শাহজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মনজুরুল ইসলাম, খাতামধুপুর ইউনিয়ন সভাপতি এরশাদ হোসেন।

প্রধান অতিথি লানছু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর পবিত্র নির্দেশে এই শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংগঠনিক জনসভা। আমরা সব সময়ই শান্তির পক্ষে। দেশ ও জনগণের শান্তির জন্য জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।

বাঙালীপুর ইউনিয়ন সভাপতি মোকছেদুল সোনার মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে ইউনিয়নের শতাধিক নারী-পুরুষসহ র্্যালী বের করা হয়। মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদের সামনের সড়কসহ চৌমুহনী বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। সবশেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।

গত ২৪ সেপ্টেম্বর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নেও অনুরূপ কর্মসূচী পালন করার মাধ্যমে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এই কর্মসূচী পালন করা হবে বলে জানান জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম