Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- সাবেক এমপি হাবিব

Bangla FMbyBangla FM
১:২৬ pm ১৮, জুলাই ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল জুলুম হামলা মামলার স্বীকার হয়েছে তাদের মতো যোগ্য ও পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

শুক্রবার(১৮ জুলাই)সকালে সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির ৮ ও ৯ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন।

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা সংসদীয়-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।

তেতুলিয়া ওয়ার্ড বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, সাধারণ  সম্পাদক সোহরাফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ৮নং ওয়ার্ডের সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নির্বাচিত হন। সকল সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে ওয়ার্ড দুটির ৫১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

এস এম হাবিবুল হাসান 

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম