Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা সরকারি কলেজের ভবন নির্মাণে কাজ শেষ করেও টাকা না দিয়ে তালবাহানা : সংবাদ সম্মেলন

Bangla FMbyBangla FM
৭:৪৯ am ২৮, জুন ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_0

Oplus_0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা প্রশাসনিক ভবন-২ এর নির্মাণকাজ শেষ করেও প্রায় ১৭ লাখ টাকা বকেয়া রেখে শ্রমিকদের পেমেন্ট বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন কাজের শ্রমিকরা।

শনিবার (২৮ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের শ্রমিক ওবায়দুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২০২১ সালের ৯ জানুয়ারি তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল মো. আমানউল্লাহ আল হাদীর তত্ত্বাবধানে ৫ তলা ভবন নির্মাণকাজ শুরু হয়। প্রতি স্কয়ারফুট ২০০ টাকা হারে কাজের বিল পরিশোধ করার শর্ত ছিল। নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে মাঝেমধ্যে কিছু টাকা দেওয়া হলেও সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়নি।

তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন অধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদী বদলি হয়ে নতুন অধ্যক্ষ আবুল হাশেম দায়িত্ব নেন। নতুন অধ্যক্ষ তাদের বকেয়া টাকা পরিশোধে রাজি না, বরং কাজকে অবৈধ দাবি করে নতুন শ্রমিক দিয়ে কাজ শুরু করেছেন।

ওবায়দুল ইসলাম বলেন, “আমার কাছে ভবনের অনুমোদনের কোনো কাগজপত্র নেই এবং পূর্ববর্তী বরাদ্দ বা ব্যয়ের হিসাবও জানি না। ফলে বিল পরিশোধ করতে পারছি না। কিন্তু একই ভবনে সরকারি বরাদ্দে কাজ অব্যাহত রয়েছে, এতে আমাদের অবস্থা খুবই দুঃখজনক।”

তিনি আরও জানান, মোট ৩৫ হাজার স্কয়ারফুট কাজের মোট বিল ৭০ লাখ টাকা হলেও তার কাছে এখন পর্যন্ত এসেছে ৪৩ লাখ, বাকি ২৭ লাখ টাকা বকেয়া। ১০ লাখ টাকা ছাড় দিলেও এখনও ১৭ লাখ বকেয়া রয়েছে। তিনি দাবি করেন, শ্রমিকদের নিয়মিত বেতন না দেয়ায় তারা ভীষণ আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

ওবায়দুল ইসলাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে বিষয়টি জানালে তারা কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ করেন, “যতদিন টাকা পরিশোধ না হবে, ততদিন শ্রমিক পাঠানো বন্ধ থাকবে।”

তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম