Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে গাদিরে খুমের ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস উদযাপন

Bangla FMbyBangla FM
৩:০৬ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী গাদিরে খুম স্থানে ঐতিহাসিক ঈমানী ঘোষণার স্মরণে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে বিশাল শোকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়।

দশম হিজরীর ১৮ জিলহজ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় সাহাবীদের সামনে মাওলা আলী আলাইহিস সালামকে সর্বোচ্চ খলিফাতুর রাসুল ও উম্মতের মাওলা ঘোষণা করেছিলেন। এই ঘোষণাকে ইসলাম ও ঈমানের চিরন্তন দিশারী হিসেবে গ্রহণ করে বিশ্ব সুন্নী আন্দোলন কেয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রধান উপদেষ্টা ও কোরআন ও বুখারী শরীফের ব্যাখ্যাকার, রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

মূল দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, গাদিরে খুমের ঈমানী ঘোষণা ইসলামের মূল কেন্দ্র এবং উম্মতের জন্য সর্বোচ্চ অনুসরণীয় আদর্শ। এটি ইসলামের আসল ধারা রক্ষায় ও সমস্ত বেহুদা ও বিভ্রান্তিকর মতবাদ থেকে সুরক্ষায় অপরিহার্য।

আল্লামা ইমাম হায়াত আরও বলেন, বাতিল শিয়াবাদি, মোয়াবিয়াবাদি ও খারেজি মতবাদ এবং সকল বিপথগামী মত থেকে ঈমান, দ্বীন ও মানবতা রক্ষায় আহলে বায়েত কেন্দ্রিক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।

সমাবেশে আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন আল্লামা আবু আবরার চিশতী, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা জাকির আহসান, আল্লামা আহমদ শাহ মোরশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা রেজাউল কাওসার, আল্লামা খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নয়ীম উদ্দিন ও আল্লামা আওয়াল কাদেরী।

Tags: বিশ্ব সুন্নী আন্দোলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম