Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারিয়াকান্দিতে পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১:৫২ pm ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

পলাশ মণ্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে একদিনের পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে ২০২৪-২৫ অর্থবছরের “Programme on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, “একজন কৃষক শুধু উৎপাদনকারী নয়, এখন থেকে তাকে উদ্যোক্তা হিসেবেও ভাবতে হবে। কৃষি বিভাগ কৃষকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান করছে, এতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের PARTNER প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা সবুর সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকুল হায়দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্মৃতিন্নাহার বিথীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম