Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহানবী (সা.)-কে কটূক্তি, মৌলভীবাজারে বিকাশ ধর আটক

Bangla FMbyBangla FM
১২:৩৪ pm ১৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশ ধর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবির নিচে ইসলাম ধর্ম ও মহানবী মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া অন্য একটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের ‘জঙ্গি’ বলেও আখ্যায়িত করতে দেখা যায়। এসব পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

সমালোচনার মুখে পড়লে বিকাশ ধর তার পোস্ট মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চান। তবুও উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলার আব্দুল কাদির রতন একটি লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের (সাইবার নিরাপত্তা আইন) আওতায় মামলা রুজু করে।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, বিকাশ ধর তার দোষ স্বীকার করেছে এবং জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলার বাহুবল থানার অধীনে তার মামার বাড়িতে অভিযান চালিয়ে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলোর মধ্যে আপত্তিকর পোস্টের প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতার হওয়া বিকাশ ধর মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা এবং বিধান ধরের পুত্র। তাকে শুক্রবার (১৬ মে) আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় মৌলভীবাজারসহ আশপাশের এলাকায় জনমনে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় উত্তেজনা দেখা দিলেও বিকাশ ধরের গ্রেফতারের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম