Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালিত

Bangla FMbyBangla FM
৩:২২ pm ১৬, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শ্রদ্ধা, শোক ও প্রত্যয় নিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি আয়োজন করে পবিপ্রবি পরিবার।

কর্মসূচির মধ্যে ছিল শোকর‍্যালি, আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা, দোয়া-মাহফিল ও মোনাজাত।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি কনফারেন্স কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মহসীন হোসেন খান। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব প্রফেসর ড. মাসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ২০২৪ সালের এই আন্দোলন একদফা দাবিতে রূপ নেয়। ছাত্র-জনতার প্রবল চাপের মুখে স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। শহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাদের রক্তের ঋণ শোধ করতে আমাদের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন, এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান, এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. মামুন অর রশীদ, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. সুজাঙ্গীর কবির সরকার, এম. কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন, প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, 

সহযোগী অধ্যাপক এ. বি. এম. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, হাচিব মোহাম্মদ তুষার, সিএসসি অনুষদের প্রভাষক মুহতাসিম, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রভাষক রাফিয়াতুল জান্নাতুল, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহিদ, আবু তাহের উজ্জ্বলসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল নাঈম জীবন, নুরুন্নবী সোহাগ, ফরিদুল ইসলাম, সোলায়মান মান্না, তানভীর আহমেদ ও ইব্রাহীম কবির সবুজ। কর্মচারীদের মধ্যে মোশারেফ হোসেন, মাহবুবুর রহমান ও মিতু তাড়ুয়াও স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Tags: জুলাই শহীদ দিবস পালিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম