Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবা সাড়ে চার বছরেও চালু হয়নি 

Bangla FMbyBangla FM
৯:০১ am ১৩, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাড়ে চার বছরেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা। চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় রোগীরা। ইনডোর চালু হলে কাঙ্খিত সেবা পাবে এলাকাবাসী। হাসপতালে রোগী ভর্তি না করতে পারায় জেলা শহর ফরিদপুরে যেতে হয় অধিকাংশ রোগীর।

জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি গত ২০২০ সালের ১৬ই ডিসেম্বর কার্যক্রম চালু হলেও চালু হয়নি ইনডোর স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যন্ত্রপাতি ঠিক মতো থাকলেও  জনবল সংকটে রয়েছে। ইনডোর চালু না হওয়ায় সমস্ত যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটছে মানুষ। শিশু ও গাইনী কনসালটেন্ট এবং সার্জিক্যাল চিকিৎসকের পদ সৃষ্টি করে নিয়োগ দিয়ে ইনডোর চালু করলেই রোগীরা তাদের কাঙ্খিত সেবা পাবে।  

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্য থেকে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪জন মেডিকেল অফিসার থাকলেও কনসালটেন্ট হিসেবে কোন পদ সৃষ্টি হয়নি। ২৫ জনের মধ্যে এখানে রয়েছে ২১ জন নার্স, যাদের প্রত্যেকেই কর্মরত রয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আপাতত আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ডবয় হিসেবে কোন জনবল নেই। 

রোগি ও স্থানীয়রা বলেন, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর চালু হলে রোগিদের ভোগান্তি থাকবে না। দ্রুত ইনডোর চালু করার জন্য আমরা সরকারের কাছে দাবী জানাই।

স্থানীয় সমাজ সেবক খন্দকার খায়রুল বাসার আজাদ বলেন, হাসপতালে পরিপূর্ণ সেবা না পাওয়ায় খুবই ভুগান্তিতে রয়েছে সালথা উপজেলাবাসী। আমরা সরকারের কাছে জোড় দাবী জানাই দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু করার জন্য।

এ বিষয়ে সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম বলেন, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট রয়েছে। ইনডোর স্বাস্থ্য সেবা চালু করতে আরও অনেক জনবল প্রয়োজন। ধীরে ধীরে আমরা উন্নতি করছি। প্রতিদিন ২শ থেকে আড়াইশো রোগীকে আউটডোরে সেবা দিয়ে আসছি। স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা চালু রয়েছে। এক্সরে করার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এনসিডি কর্ণার চালু রয়েছে, যেখানে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। তবে জনবল নিয়োগ ও ইনডোর স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হলে সালথাবাসী তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা পাবে। আশা করছি খুব শীগ্রই ইনডোর স্বাস্থ্যসেবা চালু হবে।

Tags: সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম