Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে ‘কালের কণ্ঠ’-এর প্রতিনিধি শিশির খাঁন বয়কট

Bangla FMbyBangla FM
৯:২১ am ০২, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলায় সিনিয়র সাংবাদিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে অশোভন আচরণের অভিযোগে দৈনিক কালের কণ্ঠ-এর (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট ঘোষণা করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাংবাদিকদের ঐকমত্যে শিশির খাঁনের বিরুদ্ধে সংবাদকর্মীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল ভাষা ব্যবহার এবং হুমকি প্রদানের অভিযোগ আনা হয়। একই সঙ্গে সদ্যঘটিত এক ঘটনায় ইউএনও জাকিয়া সুলতানার সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকেও শিশির খাঁনের সদস্য পদ বাতিল করা হয়েছে। সাংবাদিক নেতারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি শিশির খাঁনকে তথ্য সরবরাহসহ সকল ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান জানান।

দৈনিক দিনকাল-এর প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. সাঈদুর রহমান লাবলু বলেন, “এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে আমরা কলঙ্কমুক্ত হলাম। প্রশাসনসহ সবাইকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।”

দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, “সাংবাদিকতার পবিত্রতা রক্ষায় এমন আচরণকারী সাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার।”

এ বিষয়ে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “শিশির খাঁন দীর্ঘদিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপে সময়-অসময়ে অপ্রীতিকর বার্তা পাঠাচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে হয়রানির হুমকি দিচ্ছেন।”

সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সমকাল-এর মো. সাব্বির হাসান, আমাদের সময়-এর প্রভাত কুমার সাহা, ভোরের ডাক-এর আবুল বাশার মিয়া, বাংলা টিভি-র নুরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সভা শেষে সাংবাদিক নেতারা ইউএনও’র কাছে বয়কটের সিদ্ধান্তসংবলিত রেজুলেশন কপি হস্তান্তর করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম