Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালাইয়ে “সেকাল-একাল” বইয়ের মোড়ক উন্মোচন

Bangla FMbyBangla FM
৪:২০ pm ০৭, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

সউদ আব্দুল্লাহ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হলো জেলা বিএনপির ঐতিহাসিক দলিলভিত্তিক গ্রন্থ “সেকাল-একাল”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সোমবার (৭ জুলাই) বিকেলে কালাই সরকারি মহিলা কলেজ সড়কের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন বইয়ের লেখক, বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক আমিনুর রহমান (বকুল)।

বক্তারা বলেন, “সেকাল-একাল” শুধু একটি বই নয়, এটি জেলা বিএনপির ইতিহাস, সংগ্রাম, আত্মত্যাগ ও রাজনৈতিক ঐতিহ্যের জীবন্ত দলিল। নতুন প্রজন্মের জন্য দলীয় রাজনীতির মূল্যবান দিকনির্দেশনা হিসেবেও এটি কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজদ্দিন, পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম রেজা।

লেখক অধ্যাপক আমিনুর রহমান বলেন,

“এই বই শুধু রাজনৈতিক নয়, এটি ইতিহাস, আত্মত্যাগ ও নেতৃত্বের দলিল। আমি বিশ্বাস করি, ‘সেকাল-একাল’ বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি নির্ভরযোগ্য রেফারেন্স হয়ে থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে লেখক দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাক্ষরিত কপি উপহার দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম