Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে গরুবোঝাই পিকআপ উল্টে ব্যবসায়ী নিহত

Bangla FMbyBangla FM
৮:০৩ am ০৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ আছাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে গরুবোঝাই একটি পিকআপ উল্টে লিয়াকত মোল্যা (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরার গোপালনগর ইউনিয়নের সংকোচখালী এলাকার তিন ব্যবসায়ী গরুবোঝাই একটি পিকআপে করে ফরিদপুরের টেপাখোলা গরুর হাটে যাচ্ছিলেন। কাদিরদী এলাকায় পৌঁছালে চলন্ত গাড়ি থেকে একটি গরু লাফ দিলে ভারসাম্য হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে লিয়াকতসহ দুই ব্যবসায়ী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক লিয়াকত মোল্যাকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাদিরদী ইউপি সদস্য বুলবুল আহমেদ বলেন, “গাড়িটি গরুসহ উল্টে গেলে ব্যবসায়ীরা চাপা পড়েন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

তবে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, “আমরা এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নই। কেউ এখনো থানায় কোনো তথ্য জানায়নি।”

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম