Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় শিরোমনি সার গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন

news room1bynews room1
২:০৫ pm ০৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা:

খুলনার শিরোমনি সার গুদামঘাট ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নম্বর–৯১৯) ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় ইউনিয়নের শ্যামগঞ্জ, শিরোমনি এলাকার নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক মো. সাইফুল্লাহ তারেক। তিনি জানান, দীর্ঘ ২০ বছর পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, “এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সমাজ ও সকল শ্রমিকের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, ৫ আগস্ট ২০২৪ সালে ইউনিয়নের নির্যাতিত শ্রমিকরা দীর্ঘদিনের দমন-পীড়ন ও ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়। এরপর শ্রম অধিদপ্তরের অনুমোদনে একটি এডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।

তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম:

  • খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১৯ জুন ২০২৫
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৫ জুন ২০২৫
  • মনোনয়নপত্র বিতরণ: ২৬ জুন ২০২৫
  • মনোনয়নপত্র জমা: ২৭ জুন ২০২৫
  • যাচাই-বাছাই: ২৯ জুন ২০২৫
  • খসড়া প্রার্থী তালিকা: ১ জুলাই ২০২৫
  • প্রত্যাহারের শেষ দিন: ৩ জুলাই ২০২৫
  • প্রতীক বরাদ্দ: ৫ জুলাই ২০২৫
  • চূড়ান্ত প্রার্থী তালিকা: ৭ জুলাই ২০২৫
  • ভোটগ্রহণ: ১৭ জুলাই ২০২৫, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা

৭টি পদে প্রার্থী ১৩ জন, ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ইতোমধ্যে ৭টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪টি পদে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।

প্রার্থী তালিকা নিম্নরূপ:

  • সভাপতি: শামিম হোসেন, ফিরোজ মোড়ল, হোসাইন উদ্দিন ফয়সাল
  • সহ-সভাপতি: মো. রাসেল গাজী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম, মো. ইসমাইল মোড়ল, সাকিব শেখ
  • সহ-সাধারণ সম্পাদক: মো. আলম হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • সাংগঠনিক সম্পাদক: মো. রিয়াজুল হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • প্রচার সম্পাদক: শেখ রাজা রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
  • কোষাধ্যক্ষ: মো. শামসুর রহমান, মো. রাব্বি হোসেন, রকিবুল ইসলাম

ইউনিয়নের মোট ৯৪ জন ভোটার ১৭ জুলাই ভোট দিয়ে আগামী ৩ বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেনসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম