Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লিতুন জিরার অদম্য জয়: হাত-পা ছাড়াই এসএসসিতে জিপিএ-৫

Bangla FMbyBangla FM
১০:৫৬ am ১০, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

হাত-পা ছাড়া জন্ম নিয়েও জীবনযুদ্ধে হার মানেনি লিতুন জিরা। যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের এই মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন লিতুন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর জানা যায়, তার কৃতিত্বপূর্ণ সাফল্য।

লিতুনের বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে সে ছোট। বড় ভাই পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। জন্ম থেকেই হাত-পা নেই লিতুনের, কিন্তু তাতেই থেমে থাকেনি তার স্বপ্ন। মুখ দিয়ে কলম ধরে লেখালেখি, নিয়মিত ক্লাস, পরীক্ষায় অংশগ্রহণ—সবই করেছে অদম্য ইচ্ছাশক্তিতে।

পিইসি ও জেএসসিতে ভালো ফলের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে বৃত্তিও পেয়েছিল লিতুন। শ্রেণির সেরা শিক্ষার্থীর স্বীকৃতি তো ছিলই, সেই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনেও রেখেছে চমকপ্রদ উপস্থিতি।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে লিতুন জানায়, সে চিকিৎসক হতে চায় এবং মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার সাফল্যে শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি।

লিতুনের এই গল্প কেবল একজন শিক্ষার্থীর সাফল্য নয়—এটি হাজারো প্রতিবন্ধকতা জয় করার এক উদাহরণ, এক প্রেরণা।

Tags: লিতুন জিরার অদম্য জয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম