Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, ডিসকাভার উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:২৯ am ১৩, অগাস্ট ২০২৫
in আইন ও আদালত
A A
0

হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে ১টি চোরাই ১২৫ সিসি ডিসকাভার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। 

গতকাল (১২ আগস্ট) মঙ্গলবার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাতভর অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামন হইতে মোটর সাইকেল চুরি করার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে। 

থানা পুলিশ  সূত্রে জানা যায়,উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজার এলাকা থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় তাৎক্ষনিক ভাবে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হয়। এরপর পীরগাছা থানা পুলিশ চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতারের জন্য নানা কৌশল অবলম্বন করে।

পরে পীরগাছা থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি চৌকস দল চোর চক্রের সাথে জড়িত থাকায় ৩৯ টি মামলার আসামী কালাম মিয়া কে গ্রেফতার করে।

তার দেয়া তথ্যের ভিক্তিতে ওই রাতেই ঘটনার সাথে জড়িত থাকায় পলাতক আসামী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা এলাকার আফজালুল হকের ছেলে আশরাফুল আলম(৪৮)এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চালায় পীরগাছা থানা পুলিশ। পরে আশরাফুল আলম (৪৮) পলাতক থাকায় তাহার বসতবাড়ীর ভিতরে প্রবেশের ডান পার্শ্বের কক্ষ হইতে বহু চোরাইকৃত মোটর সাইকেলের রং পরিবর্তন, পরিবর্ধন, ষ্টীকার ও মোটর সাইকেলের লকসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয় থানা পুলিশ।

আটককৃত ব্যাক্তি গাইবান্ধা জেলার ল্যাংগা বাজার(দুলার ভিটা)এলাকার মৃত-দুলাল মিয়ার ছেলে মোঃ কালাম মিয়া(৩৫)।

অভিযানের বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি)রোমেল বড়ুয়া জানান,চোরাই মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার সহ তাদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই মোটর সাইকেল সহ চোর চক্রের বেশ কিছু সদস্যদের কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটর সাইকেল চুরি করে থাকে। অভিযোগের আলোকে চোর ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে কালাম মিয়া নামে একজন চোর চক্রের সদস্যকে গতকাল রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৩৯ টি চুরির মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে (১৩ আগস্ট) বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম