Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এ বছরের শেষেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: উপদেষ্টা রিজওয়ানা হাসান

Bangla FMbyBangla FM
৫:৫৭ am ১৫, জুলাই ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0

নীলফামারী প্রতিনিধি :

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,
“তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই বাস্তবায়নের সিদ্ধান্তে দুই দেশের সম্মতি প্রয়োজন। এই কয় মাসে পরিকল্পনা বাস্তবায়নের দিক দিয়ে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি।”

তিনি আরও জানান, আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে পরিকল্পনার মূল পাঁচটি বিষয়ে চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
“এরপর প্রস্তাবনাটি সরকারের কাছে যাবে। পরে ইআরডির (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) মাধ্যমে তা চূড়ান্ত করে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা বিস্তারিত প্রতিবেদন দিলে শুরু হবে বাস্তবায়নের কাজ,” বলেন উপদেষ্টা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম