Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবরস্থান থেকে নারীর মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
১১:৫৫ am ৩০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর একটি পাকা কবরের ভেতর থেকে সুমি বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমি বেগম উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৩০ জুন) সকালে গ্রামের এক নারী লাউ তুলতে গিয়ে কবরের দেয়ালের ভেতর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমির গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল। এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন বিকেলে সুমি নিখোঁজ হন। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিষয়টি শুরুতে গুরুত্ব দেওয়া হয়নি। আজ মরদেহ দেখে তারা হতবাক হয়ে পড়েছেন।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম