Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে ভুয়া সেনা পরিচয়ে প্রতারণা দুই সহযোগী আটক 

Bangla FMbyBangla FM
৪:০৫ pm ২৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও বিয়ে করার অভিযোগে মো. সদরুল ইসলাম নামের এক ব্যক্তি ও তার সহযোগীকে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার  (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরুল ইসলাম (৪৫) এর আগেও নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামের আব্দুর রউফ আকন্দের মেয়েকে বিয়ে করেন। ওই বিয়েতে ৫ লক্ষ টাকা কাবিন নির্ধারিত থাকলেও, বিয়ের আগে আড়াই লক্ষ টাকা যৌতুক বাবদ গ্রহণ করেন সদরুল। কিন্তু বিয়ের মাত্র আড়াই দিনের মাথায় তিনি নিখোঁজ হয়ে যান।

দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর সম্প্রতি তিনি আবারও বিয়ের উদ্দেশ্যে ক্ষেতলাল উপজেলার হোপিরহাট এলাকায় আসেন। বিয়ের খোজে পাত্রী দেখানো হয়  স্থানীয় ঘটক আমিরুল তার পরিচয় নিয়ে প্রশ্ন তুললে, সদরুল অসংলগ্ন আচরণ শুরু করেন। এতে সন্দেহ দানা বাঁধে, এবং আমিরুল এলাকাবাসীর সহায়তায় তাকে আটকে রাখেন।

পরে খবর পেয়ে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সদরুল ও তার সহযোগী আব্দুর রহিমকে চিহ্নিত করেন। এরপর এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

আটক সদরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার সহযোগী আব্দুর রহিম (৫৫) একই এলাকার আলাল উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,সেনা পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই সহযোগীকে  আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম