Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় গৃহবধূকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

Bangla FMbyBangla FM
১২:৩০ pm ১৮, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

শার্শার বহুলালোচিত গৃহবধূ গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে যশোরের পিবিআই। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই রতন মিয়া।

অভিযুক্ত আসামিরা হলো, শার্শার মৃত আশরাফের ছেলে ইমরান হোসেন, তরিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জীবন, মৃত হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান, আজগর আলীর ছেলে মোরশেদ আলম শান্ত ওরফে ইমদাদুল ও মতিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন ট্রাক চালক। বছরের অধিকাংশ সময়ে তিনি বাড়ির বাইরে থাকেন। আসামিরা গৃহবধূর প্রতিবেশী। আসামি ইমরান হোসেন প্রায় তাকে কুপ্রস্তাব দিত। ২০২৩ সালের ১০ জানুয়ারি গভীর রাতে ইমরান হোসেন গৃহবধূর কক্ষে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ইমরান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রায় ধর্ষণ করত। পরবর্তীতে ইমরান বিষয়টি আসামি শফিকুল ইসলাম জীবনকে জানায়। এ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে আসামি জীবনও তাকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ইমরান ও জীবন নগ্ন ভিডিও অপর আসামিদের দেয়। তারা ভিডিও দেখিয়ে গৃহবধূর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে গৃহবধূ তাদের সাথেও শারীরিক সম্পর্ক করে। আসামিদের প্রতারণর বুঝতে পেরে ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি যশোর পিবিআইকে জানায়। পিবিআই প্রাথমিক তদন্ত ঘটনার সত্যতা পেয়ে আসামিদের আটক করে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২০২৪ সালের ২৯ এপ্রিল ৫ জনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৫ জনকে অভিযুক্ত করে আদালতে আলাদা চার্জশিট

জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত শফিকুল ইসলাম জীবন ও হাবিবুর রহমানকে পলাতক দেখানো হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম