Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষিপ্রতিবেশবিদ্যায় যুব প্রশিক্ষণ: শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৬:৫০ pm ২৫, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
ছবি- শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা

ছবি- শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা

রনজিৎ বর্মন, (শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি):

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে গবেষণা  প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক মাঠ পর্যায়ের যুব প্রশিক্ষণ কর্মশালা।

মঙ্গলবার (২৫ নভেম্বর)  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী অংশগ্রহণ করেন এ কর্মশালায়। পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে যুবদের প্রশিক্ষণ প্রদান করেন বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টারের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ম্রং। শংকর ম্রং প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব বলে উল্লেখ করেন ।

প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ বর্মন,বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।

বক্তারা বলেন,  তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে।  তরুনদের সচেতনতা ও সক্রিয় কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ সুরক্ষিত হবে। জীব বৈচিত্র্য ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগ গ্রহনের পাশাপাশি জৈব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার  মাধ্যমে উদ্যোক্তা হলে বেকারত্ব কমবে এবং অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।

দিনব্যাপী এ মাঠ প্রশিক্ষণে প্রদর্শনী প্লটে বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয় এবং অংশগ্রহণকারীরা সরাসরি শিখে নেওয়ার সুযোগ পান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম