ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে মনসুর আহমদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে।
নিহত মনসুর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাজির ঘাটলা গ্রামের বাসিন্দা। তিনি হোসেন আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনসুরকে ওই এলাকায় সন্দেহভাজন অবস্থায় আটক করেন গ্রামবাসী। তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ ওঠে। এরপর তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা জানান, নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার সঠিক কারণ ও পেছনের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

