Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

Nuri JahanbyNuri Jahan
৩:২৭ pm ০২, নভেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

শনিবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউসিংয়ের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করেছে পুলিশ।নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় সবজি ব্যবসায়ী শাহিন বলেন, আমি ভ্যানগাড়িতে সবজি বিক্রি করি। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি, এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে আমি আর পাশের দোকানদার তাইজুল মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। কে বা কারা কুপিয়েছে, আমরা বলতে পারি না।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আহত বিপ্লব নামের এক ব্যক্তির কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে পেপার বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। রাতে বিপ্লব ও রাসেল ভ্যানে বসা অবস্থায় কয়েকজন এসে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে হাসপাতালে নেওয়া হলে রাসেল মারা যান, আর বিপ্লব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, ঘটনার মূল হোতা পেপার বাবু ও মোবারক নামে দুজনকে আটক করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে তিন ঘণ্টার মধ্যেই পেপার বাবু ও মোবারককে আটক করা হয়েছে। মুরগির দোকান বসানো নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটিতে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, নিহত রাসেলের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম