ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোহিনূর (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোহিনুর ওই গ্রামের শামসুল হকের মেয়ে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ওই তরুণীকে একটি লিচু গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়না তদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

