Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভা

Bangla FMbyBangla FM
১১:৫৬ am ২১, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাচুরিয়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কৃষিবিদ ড. খোন্দকার আকবর হোসেন বাবুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহিদুর রহমান, জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন, মৎস্যজীবী দলের সহ-সভাপতি নির্মল রাজবংশী, বিএনপি নেতা আব্দুল মতিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু খালিদ ডন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলী, ও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবুল বলেন, “আমার পিতা যে অসমাপ্ত কাজ রেখে গেছেন, তা সম্পন্ন করতে আমি শিবালয়বাসীর সেবা করার সুযোগ চাই। বিএনপি নামধারী কিছু ব্যক্তি বর্তমানে দলীয় শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা করছে। অতীতে তারা আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে। আমাদের ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হতে হবে।”

তিনি বলেন, “ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে তারেক রহমানই হবেন আগামীতে দেশের প্রধানমন্ত্রী।”

সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম