Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরে জমি বিরোধে বিএনপি নেতার বিরুদ্ধে ঘেরের মাছ ও ফল লুটের অভিযোগ

Bangla FMbyBangla FM
৪:৪৪ pm ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা নাজমুল মোল্লার বিরুদ্ধে একটি মাছের ঘের থেকে মাছ এবং বাগান থেকে ফল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক লিয়াকত আলী শেখ।

অভিযুক্ত নাজমুল মোল্লা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কুমারখালি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

ভুক্তভোগী লিয়াকত আলী শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়ির সামনে একটি মাছের ঘেরে চাষাবাদ করছেন এবং ঘেরপাড়ে বিভিন্ন ফলজ গাছের একটি বাগান গড়ে তুলেছেন। গত ১১ মে (রবিবার) সকাল ৯টার দিকে, নাজমুল মোল্লার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক তার বাড়িতে প্রবেশ করে তাকে ঘিরে ফেলে ও মারধর করে। পরে তারা ঘেরের মাছ জাল দিয়ে ধরে নিয়ে যায় এবং বাগানে উঠে আম, লিচু, পেপে, জাম্বুরা ও ডাবসহ বিভিন্ন ফল লুট করে।

তিনি আরও জানান, ঘটনার পর তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান এবং তাদের পরামর্শে নাজিরপুর থানায় নাজমুল মোল্লাসহ ১৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নাজমুল মোল্লা দাবি করেন, “অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জায়গাটি আমাদের, এ নিয়ে আদালতে মামলা হয়েছিল এবং রায় আমাদের পক্ষে এসেছে। আমরা আমাদের নিজস্ব সম্পত্তি থেকেই মাছ ও ফল সংগ্রহ করেছি।”

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে লিয়াকত আলী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম