Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিথ্যা মামলায় জামিন পেলেন প্রবাসী আজিজুল ও তার পিতা আনিস উদ্দিন

Bangla FMbyBangla FM
১১:২৩ am ৩০, এপ্রিল ২০২৫
in আইন ও আদালত
A A
0

জাবেদ শেখ,শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের পালং স্কুল এলাকায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন সৌদি প্রবাসী মো. আজিজুল বেপারী ও তার বাবা আনিস উদ্দিন বেপারী।

বুধবার (৩০ এপ্রিল) সকালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের কাছে বলেন, একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

ভুক্তভোগী আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলাম। সম্প্রতি দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকায় নাজমুল হাসান নামের একজন আহত অবস্থায় আমাদের বাড়ির সামনে পড়ে থাকলে, আমি তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। কিন্তু এ সময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলা চালায়।”

তিনি আরও বলেন, এরপর ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে আমার ও আমার বাবাসহ মোট ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।

আজিজুলের বাবা আনিস উদ্দিন বেপারী বলেন, আমি পালং বাজারের সহ-সভাপতি এবং নিরালা আবাসিক এলাকার সভাপতি। কাশেম ভেন্ডারের ছেলে নাইমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে লিপ্ত। আমি তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তারা আমাদের ওপর হামলা ও হয়রানি শুরু করে। আমার ভাড়াটিয়াকে মারধর করে ৮০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এসবের ভিডিও ফুটেজও রয়েছে।

তিনি অভিযোগ করেন, আমি থানায় লিখিত অভিযোগ করতে গেলে সেটি গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই এবং জামিনের আবেদন করি। আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন।

এ বিষয়ে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন,এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম