Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে মেডিকেল শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন: অনুদানের চেক হস্তান্তর

Bangla FMbyBangla FM
৯:৩২ am ০৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার অদম্য মেধাবী শিক্ষার্থী ফাহিমা আক্তারকে অনুদানের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।

নেত্রকোনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাহিমা উপজেলার ওটরা ইউনিয়নের চেরাগালী গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

০৮ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন তাঁর বাবা আবুল কাশেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার প্রমুখ।

ইউএনও মোঃ আলী সুজা বলেন, “গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। জেলা ও বিভাগীয় প্রশাসনের সমন্বয়ে এই সহায়তা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এই ইউএনও সম্প্রতি এইচএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।

প্রতিবেদন: মোঃ মাহফুজুর রহমান মাসুম

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম