Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Bangla FMbyBangla FM
১২:২৫ pm ০৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরায় বৈরী আবহাওয়ার মধ্যেও ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আহবানে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনর সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, তালা উপজেলার শাখার সভাপতি নুরে আযম, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি আনিস খোকন, কলারোয়া উপজেলা শাখার সভাপতি সেলিমুজ জামান, আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। কিন্তু তারা এখনো অবহেলিত। সরকারি স্বীকৃতি ও প্রাপ্য মর্যাদা না পেয়ে তারা ক্ষুব্ধ ও হতাশ।

বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা অনতিবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম