Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে মোল্লাপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৪:৩৫ pm ১৬, জুন ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির মোল্লাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাইঠর এলাকায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মো. খলিলুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু এবং সঞ্চালনায় ছিলেন প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কুরবাননগর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আকবর আলী। তিনি বলেন, “তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রকৃত চালিকাশক্তি। আগামী নির্বাচনে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেয়া হলে জয় নিশ্চিত হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক এবং সাবেক উপদেষ্টা ও রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন—

  • জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ
  • যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু
  • জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন
  • সদস্য সচিব জাহাঙ্গীর আলম
  • ১নং ওয়ার্ড বিএনপির মো. আল আমিন
  • ২নং ওয়ার্ডের জামাল উদ্দিন
  • ৩নং ওয়ার্ডের শাহাব উদ্দিন
  • ৪নং ওয়ার্ডের আব্দুল কাইয়ুম
  • ৫নং ওয়ার্ডের রিপন মিয়া ও মো. শহীদুল ইসলাম
  • ৬নং ওয়ার্ডের মণির উদ্দিন
  • ৭নং ওয়ার্ডের মাওলানা নজরুল ইসলাম
  • ৮নং ওয়ার্ডের শাহিন মিয়া
  • ৯নং ওয়ার্ডের মো. কবিরুল ইসলাম

কর্মীসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের দাবি জানান। নেতাকর্মীরা এই দাবি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি।

প্রবীণ রাজনীতিবিদ আকবর আলী বলেন, “দলের প্রতি নিবেদিত, তৃণমূলের সঙ্গে যার আত্মিক সম্পর্ক আছে, তিনিই হবেন বিজয়ের যোগ্য প্রার্থী।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও প্রস্তুতি এখন সময়ের দাবি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম