Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পীরগাছায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

Taslima TanishabyTaslima Tanisha
১:৪৩ pm ০৯, অক্টোবর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0
হাবিবুর রহমান হাবিব(পীরগাছা,রংপুর প্রতিনিধি):
 আপনার চোখ কে ভালবাসুন “Love Your eyes”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.আবু জাফর মুহাম্মদ কামরুল ইসলাম,জুনিয়র কনসালটেন্ট(শিশু),ডা.দীপ জ্যোতি সরকার,জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন), ডা.মনিকা মজুমদার,জুনিয়র কনসালটেন্ট (শিশু),মেডিকেল অফিসার ডা.রাশিদা আক্তার রেশমা,ডা.নওরীন জাহান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পীরগাছা এরিয়া ম্যানেজার মোছা: নারর্গীস পারভীন, প্রোগ্রাম অর্গানাইজার,সৌরভ কুমার মন্ডল প্রমূখ।
আলোচনা সভায় জুনিয়র কনসালটেন্ট(শিশু),   ডা.আবু জাফর মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, চোখ আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। নিয়মিত চোখ পরীক্ষা ও যত্ন নেওয়া প্রত্যেক মানুষের অভ্যাসে পরিণত করতে হবে। দৃষ্টিশক্তি হারানোর অনেক কারণই প্রতিরোধযোগ্য, যদি আমরা সচেতন হই।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পীরগাছা এরিয়া ম্যানেজার মোছা: নারর্গীস পারভীন জানান,আমরা প্রত্যন্ত এলাকায় চোখের চিকিৎসা সহজলভ্য করতে কাজ করছি। যেন কেউ দৃষ্টিশক্তি হারিয়ে জীবনের আনন্দ হারিয়ে না ফেলে।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষ এ সেবায় অংশ নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়া মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা তাই প্রত্যেকের উচিত বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম