তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’- স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সদরপুর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মামুনুর রহমান, শিক্ষক ইলিয়াছ আহমেদ, মো: আজাহার, আ: বারেক মিয়া, জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী শিকদার, মাজেদা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের হাতেই গড়ে ওঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিকতায় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে প্রতিটি শিক্ষককে এগিয়ে আসতে হবে।

