Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৪৬ pm ০২, ডিসেম্বর ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মোঃ মামুন মোল্লা ,খুলনা ব্যুরো প্রধান:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ০২ ডিসেম্বর মঙ্গলবার “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই।

আপনাদের অর্জিত জ্ঞানকে নিজ নিজ বিভাগে কাজে লাগিয়ে কার্যকরভাবে কোর্স প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনকে স্বচ্ছ ও নির্ভুল করতে হবে। আমি আশা করি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন । তাঁরা কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম (সিও) থেকে প্রোগ্রাম আউটকাম (পিও) অর্জনের হিসাব ( CO-PO attainment Calculation ) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সকলকে সময়োপযোগী এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ বিভাগে এর সফলভাবে প্রয়োগ করার আহ্বান জানান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে শিক্ষা লাভ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম