Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে প্রান্তিক কৃষকদের প্রস্তুত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫৫ pm ১২, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ক্ষুদ্র গ্রামীণ প্রান্তিক কৃষকদের টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন বিষয়ক ‘সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুতিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে স্পিডট্রাস্ট এবং সহযোগিতা করে অ্যাসেসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

কর্মশালায় এএলআরডির নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহযোগী কর্মকর্তা মোসাঃ তার খাতুন এবং স্পিডট্রাস্টের ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম অংশ নেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বাউফল। তিনি জৈব ও রাসায়নিক সারের উপকারিতা-অপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটি পরীক্ষা করে সঠিক সার ও কীটনাশক ব্যবহারের সতর্কতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রাকৃতিক পদ্ধতিতে গবাদিপশুর মোটাতাজাকরণে কৃষকদের উৎসাহিত করেন।

এ সময় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাউফলে পান পাতার প্রাচীন ইতিহাস তুলে ধরে পানচাষী বিলুপ্ত হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি জানান, জমির উচ্চমূল্য, বাজারে দালালচক্রের প্রভাব, উৎপাদন খরচ বৃদ্ধি, রোগবালাই ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতির কারণে পানচাষ হুমকির মুখে পড়েছে। তিনি আধুনিক প্রযুক্তি, সহজ ঋণসুবিধা, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় স্থানীয় কৃষক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও টেকসই কৃষি উদ্যোগ বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম