শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় রেলওয়ে মুর্তজা মিলনায়তনে এর আয়োজন করা হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্্যালী করেছে শ্রমিকরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসেনর জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রতন।
উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর শহর জামায়াতের আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডার সৈয়দপুর শহরের সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মমিন। পরিচালনা করেন সেক্রেটারি জুনায়েদ আহমেদ, আব্দুল মুয়ীদ আলাল ও জুলফিকার রহমান।
সমাবেশ শেষে মূর্তজা মিলনায়তন থেকে একটি র্্যালী বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্্যালী ও সমাবেশে তিন শতাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন।

