আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে শ্রমিকদের অধিকার ও শক্তিশালী ট্রেড ইউনিয়ন গড়ে তোলার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোসাঃ সুলতানা বেগম। ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, সহ-সভাপতি সেলিনা হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক আমরিন হোসাইন এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, সহিংসতা ও হয়রানি মুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করার পাশাপাশি আইএলও কনভেনশন-১৯০ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। ন্যায্য রূপান্তরের মাধ্যমে প্রযুক্তিগত পরিবর্তনে শ্রমিক সুরক্ষা, প্রশিক্ষণ, পুনঃদক্ষতা, সামাজিক নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে একটি বর্ণ্যাঢ্য র্যালী জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা মোড় থেকে তোপখানা রোড প্রদক্ষিণ করে।

