Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৬:১৮ pm ০৫, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আলিশারকুল এলাকায় স্থানীয় একটি খাল থেকে ফুলমতি বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর শুক্রবার সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।

নিহত ফুলমতি বেগম আলিশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে এবং সরকারবাজারের পান ব্যবসায়ী বাসির মিয়ার বড় বোন।

পারিবারিক সূত্রে জানা যায়,গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে ফুলমতি বেগম ঘরের বাইরে প্রসাব করতে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বেগে পড়েন।

পরদিন সকালে বাড়ির পাশের খালে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবার দাবি করেছে,ফুলমতি বেগমকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা মরদেহ খালে ফেলে যায়। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন,“মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”

Tags: দুর্ঘটনাবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম