Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় পরিত্যক্ত ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

Tanazzina TaniabyTanazzina Tania
৮:১০ pm ২৫, নভেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা বেগম পৌর শহরের দেবগ্রাম এলাকার মো: ইসমাইল মিয়ার স্ত্রী। তার গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় ছিল। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানায়, শেষ বিকালের দিকে পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের ভিতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার।

পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে নিহতের মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

Tags: অপরাধনারীর মরদেহ উদ্ধারবাংলাদেশসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম