Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় নামমাত্র মূল্যে মূল্যে শীতবস্ত্র বিক্রি, ক্রেতাদের ভীড়

Nuri JahanbyNuri Jahan
৬:৩০ pm ২৭, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

সাকলাইন যোবায়ের, কুমিল্লা প্রতিনিধি:

গত তিন দিন ধরে কুমিল্লায় প্রচন্ড শীত পরছে দেখা নেই সূর্যের আলোর। হাড় কাঁপানো শীতে কুমিল্লায় জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, বৃদ্ধ ও শিশুরা শীতে কষ্ট পাচ্ছেন। কুমিল্লার মানুষের শীতের কষ্ট কমাতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত তারুণ্যের উদ্যোগে নামমাত্র ১০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

শনিবার (২৭শে ডিসেম্বর) সকালে কুমিল্লা কান্দির পাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির এই ব্যতিক্রমী আয়োজন।

দেশ ও প্রবাসের মানবিক মানুষদের আর্থিক সহযোগিতা’য় অসহায়, হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছিল আলোকিত তারুণ্য সংগঠন।

শীতবস্ত্র নামমাত্র মূল্যে বিক্রি অনুষ্ঠানের চেয়ারম্যান মো: রাফি ভূঁইয়া বলেন, আজকের জন্যে আমরা দোকানদার, আর শীতবস্ত্র নিতে আসা সবাই ক্রেতা। নামমাত্র ১০ টাকা নিচ্ছি যাতে কেউ এটাকে দান মনে করে নিতে লজ্জাবোধ না করে।

আলোকিত তারুণ্য সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক রাজন বলেন, আমাদের সংগঠন সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। শীত মৌসুমে নিম্নআয়ের মানুষ যেন মর্যাদার সঙ্গে শীতবস্ত্র পেতে পারে এই লক্ষ্যেই আজ আমরা মাত্র ১০ টাকা মূল্যে শীতবস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছি।

এদিকে ১০ টাকায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা। হতদরিদ্র আব্দুর রহিম বলেন, ১০ টাকায় এত সুন্দর কম্বল পাবো আমরা কখনো ভাবিনি। এই প্রচন্ড শীতে এটা আমার অনেক উপকারে আসবে।

শীতবস্ত্র কিনতে আসা এক নারী বলেন, ১০ টাকা দিয়ে শীতের পোষাক ও কম্বল বিক্রি হবে শুনে এখানে এসেছি। পছন্দমতো শীতের কাপড় নিতে পেরেছি। খুবই ভালো লেগেছে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান বলেন, নিশ্চয়ই এটি একটি ভাল উদ্যোগ। এ উদ্যোগের ফলে কারো এমন চিন্তা আসবেনা যে আমাদেরকে ফ্রী দিচ্ছে। তারা নামমাত্র মূল্যে শীতের ভাল ভাল কাপড় কিনতে পারায় নিজেদের মধ্যে টকটি আত্মতৃপ্তি আছে। আমি এরকম উদ্যোগকে সাধুবাধ জানাই।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম