Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর: হামিম

Taslima TanishabyTaslima Tanisha
১২:৫৭ pm ২৩, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে বলেন, “যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে….no mercy”।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে তার পাশে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, “এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করছে।”

তিনি আরও জানিয়েছেন, “এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দেয় পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আক্রমণ আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়াবে।”

ঘটনার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আক্রমণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হন। প্রধান লক্ষ্যবস্তু ছিলেন মূলত এনসিপি নেতারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সময় যারা জীবনবাজি রেখে লড়েছিলেন, তাদের প্রতি আজও প্রতিশোধপরায়ণ হামলাকারীদের ক্ষোভ থামেনি। আখতার হোসেনকে গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে জনগণের গণআন্দোলনের সংগ্রামের মূল্য দিতে হচ্ছে। এনসিপি বিবৃতিতে এটিকে অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম