Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেব-রুক্মিণী কবে বিয়ে করবেন?

Taslima TanishabyTaslima Tanisha
৫:৩৯ pm ২৬, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিনোদন
A A
0

টলিউড সুপারস্টার দেব এবং নায়িকা রুক্মিণী মৈত্র বহু বছর ধরে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তাঁদের সম্পর্ক নিয়ে ভক্ত এবং গণমাধ্যমে সবসময়ই নানা চর্চা থাকে। একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করা, দুই পরিবারের অনুষ্ঠানেও নিয়মিত উপস্থিতি—সবকিছুই তাদের গভীর সম্পর্কের প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

তবে, সবচেয়ে বড় প্রশ্নটি হলো—তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন? এই প্রশ্ন যেন তাদের পিছু ছাড়ে না। তাঁদের যেখানে দেখা যায়, ভক্ত ও সাংবাদিকরা প্রায়ই এই প্রশ্ন ঘুরেফিরে জিজ্ঞেস করেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে এক অনুরাগীর কাছ থেকে আবারও একই প্রশ্নের মুখোমুখি হন রুক্মিণী মৈত্র।

বিয়ের বিষয়ে প্রশ্ন শুনে নায়িকা মজার ছলেই উত্তর দেন। তিনি বলেন, “যে দিন সবাই এই প্রশ্ন করা বন্ধ করবে, সেই দিন আমরা হঠাৎ করে সবাইকে চমকে দেব। তখন সবাই খুবই আশ্চর্য হয়ে যাবে।” এ কথা ইঙ্গিত দেয় যে, তাঁদের বিয়ের পরিকল্পনা এখনও গোপন রাখা হয়েছে এবং সঠিক সময়েই তা প্রকাশ করা হবে।

অন্যদিকে, একই ধরনের প্রশ্নে দেবকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি টলিউডের সালমান খান—অর্থাৎ, আজীবন ব্যাচেলর জীবন কাটানোর পরিকল্পনা করছেন কি না। উত্তরে দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হিসেবে আমি যেটা আছি, যার সঙ্গে আছি, তাতেই খুশি। তবে এর মানে এই নয় যে আমি আজীবন সিঙ্গেল থাকব। বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আমি যে বিয়ে করতে চাই না, তা নয়। অবশ্যই বিয়ে করব। বর্তমানে কিছু গোপন পরিকল্পনা চলছে, এবং খুব শিগগিরই সবাই সেই বিষয়ে জানতে পারবে।”

এতে স্পষ্ট, দেব ও রুক্মিণীর বিয়ের পরিকল্পনা সচেতনভাবে গোপন রাখা হয়েছে। ভক্তরা আরও উৎসাহিত হচ্ছেন, কারণ এই তারকা জুটি শিগগিরই তাঁদের সম্পর্ককে নতুন এক মাত্রায় নিয়ে আসতে পারেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম