Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোসলের সঠিক সময় কখন? জানুন কী বলছে বিজ্ঞান

Nuri JahanbyNuri Jahan
১:৫৩ pm ২২, সেপ্টেম্বর ২০২৫
in Semi Lead News, লাইফস্টাইল
A A
0

অনেকেই সকালে ঘুম থেকে উঠে গোসল করেন। তাদের মতে, ১০ মিনিট গরম পানিতে দাঁড়িয়ে থাকা শরীর ও মনকে জাগিয়ে তোলে, দিন শুরুর জন্য তারা আরও প্রস্তুত বোধ করেন। অন্যদিকে, যারা রাতে গোসল করেন, তাদের যুক্তি হলো—সারাদিনের ধুলাবালি, ঘাম ও জীবাণু ধুয়ে ফেলে পরিষ্কার হয়ে ঘুমালে শরীর ও মন দুটোই ভালো থাকে। ঘুমও হয় আরামদায়ক। তবে যারা নিয়মিত গোসল করেন, তাদের সকলেরই এই প্রশ্ন—সকালে গোসল ভালো, নাকি রাতে?

 

শনিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, গোসল আমাদের ত্বক থেকে ঘাম, তেল, ধুলাবালি ও ব্যাকটেরিয়া ধুয়ে দেয়। দিনের শেষে এইসব উপাদান যদি শরীরে থেকেই যায়, তাহলে তা বিছানার চাদর ও বালিশে ছড়িয়ে পড়ে। এর ফলে জমে ওঠে জীবাণু, ছত্রাক, এবং ধূলিকণার স্তর—যা অনেক সময় অ্যালার্জি বা শ্বাসকষ্টের কারণ হতে পারে।

যুক্তরাজ্যের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোন জানান, রাতে গোসল করে ঘুমালেও ঘুমের মধ্যে আমরা ঘামি, এবং শরীর থেকে প্রায় অর্ধ পিন্ট ঘাম ও হাজার হাজার ত্বকের কোষ বিছানায় পড়ে। এগুলো ডাস্ট মাইটের জন্য আদর্শ খাবার।

গবেষক হলি উইলকিনসন বলেন, আপনি যদি রাতে গোসল করে বিছানায় যান, কিন্তু মাসখানেক ধরে চাদর না পরিষ্কার করেন, তাহলে তাতে জীবাণু, ময়লা ও ধুলা জমে ক্ষতি হতে পারে। এছাড়াও, নিয়মিত না ধোয়া চাদর-বালিশে ছত্রাক জন্মাতে পারে, যা হাঁপানি বা অ্যালার্জি থাকা ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে ১০ মিনিট গরম পানিতে গোসল করলে দ্রুত ঘুম আসে। শরীরের তাপমাত্রা ওঠানামা করলে ঘুম আসার প্রাকৃতিক সংকেত সক্রিয় হয়। সকালে ঘুম থেকে উঠে গোসল করলে রাতের ঘাম ও ব্যাকটেরিয়া দূর হয়। ফলে আপনি নিজেকে আরও সতেজ ও পরিষ্কার বোধ করেন, যা কর্মক্ষমতা বাড়ায়।

উইলকিনসনের মতে, আপনি দিনে একবার গোসল করছেন—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা সকাল হোক বা রাত, খুব বেশি পার্থক্য পড়ে না। কিন্তু পরিষ্কার বিছানা রাখা আরও বেশি জরুরি। যারা মাঠে কাজ করেন—যেমন কৃষক, নির্মাণ শ্রমিক—তাদের জন্য রাতে গোসল করা ভালো। আবার যারা অফিসে বসে কাজ করেন, তাদের জন্য সকাল বা রাত—দুটোই চলতে পারে।

গোসল হোক সকালে বা রাতে—প্রধান বিষয় হলো পরিচ্ছন্ন থাকা। শুধু শরীর নয়, বিছানাও রাখতে হবে পরিষ্কার। তবেই নিশ্চিত হবে স্বাস্থ্যকর ঘুম ও ভালো থাকা। নিয়মিত গোসল করুন, আর সেইসাথে পরিষ্কার রাখুন আপনার চাদর, বালিশ ও বিছানা। দিনের শেষে, আপনি কখন গোসল করবেন—তা নির্ভর করে আপনার সময়, কাজের ধরন ও অভ্যাসের ওপর।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম