ইনকিলাব মঞ্চের মুখপত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির সার্জারী সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত জানিয়ে লিখেছেন, “হাদির সার্জারী ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। গুলিটা ডানদিক থেকে মাথার টেম্পোরাল বোন ভেদ করে ভেতরে ঢুকেছে এবং অন্যদিকে মস্তিষ্কের নিচের অংশ দিয়ে বের হয়েছে। মস্তিষ্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও আশা করছি তা দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করবে না। ব্রেনের ভিতরের রক্তপাত নিয়ন্ত্রণে আনা হয়েছে।”
পিনাকী দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, হাদিকে দোয়ায় রাখুন। তিনি আশা প্রকাশ করেন, ইনশাল্লাহ হাদি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

