Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

Nuri JahanbyNuri Jahan
২:৫৪ pm ০৬, অক্টোবর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, ‘সে (বার্নার্ড জুলিয়েন) সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। তার ওপর আমি সবসময় নির্ভর করতে পারতাম, হোক সেটা ব্যাটে বা বলে। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য বড় সম্পদ ছিল।

জুলিয়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম আসরে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ২০ রানে নিয়েছিলেন ৪ উইকেট।

এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৬ রান।

বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে জুলিয়েন ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেন। তবে ১৯৮২-৮৩ মৌসুমে বর্ণবাদ নীতিতে থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম