সরকার জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন বা প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হলে সংশ্লিষ্ট ওয়েবসাইট বিনা নোটিশে ব্লক করা হবে।
রোববার (১৯ অক্টোবর) থেকে এই নিয়ম কার্যকর হবে। সরকারের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী যেকোনো বিজ্ঞাপন বা প্রচারণা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ইতোমধ্যে ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম তাদের এডসেন্স নীতি পরিবর্তন করেছে।
বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
এ বিষয়ে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই এবং বিএফআইইউ যৌথভাবে কাজ করছে।

