শনিবার (৪ অক্টোবর ২০২৫) রাতের দিকে সাভারের আশুলিয়া ও জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্র মহড়ার তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে একটি স্থানীয় গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি আজাদ (৩৭), পিতা ইউনুচ, গ্রাম পশ্চিম সোনাদিয়া, থানা কোম্পানির হাট। উদ্ধারকৃত অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।


