Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনের আগে গণভোট চান: মামুনুল হক

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৩ pm ১০, অক্টোবর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি বাংলাদেশের বাঁচা-মরার প্রশ্ন। আমাদের সন্তানদের রক্তের ওপর ক্ষমতার মসনদে বসে আজও সেই ভিত্তি নিশ্চিত করা হয়নি, যা লজ্জাজনক।”

শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন, যার মধ্যে রয়েছে — জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন ইত্যাদি।

মামুনুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। তিনি দাবি করেন, বাহাত্তরের চেতনার বিরুদ্ধে দাঁড়ানো ব্যক্তিদের ‘রাজাকার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, “দেশ বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায়?”

তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। এর বিকল্প বাংলাদেশের মাটিতে নেই।”

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফতের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ। উত্তরগেট থেকে গণমিছিল প্রেসক্লাব হয়ে বিজয়নগরে শেষ হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম