Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৫:৩৬ pm ২৬, মে ২০২৫
in সারাদেশ
A A
0


মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় এবং ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল।

প্রতিযোগিতায় ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব দেখিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। তিনি বলেন,

“ভূমি সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভূমিসেবা সম্পর্কে আগ্রহ ও সচেতনতা তৈরি করবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাগীব হাসান এবং ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভূমিসেবা, সুশাসন এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখা উচিত, যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের নানা বিষয়ে সচেতন হতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম