Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝাওয়াইল দাখিল মাদরাসার নবনির্বাচিত সভাপতি ডা. মো. রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ

Bangla FMbyBangla FM
১:৩৫ pm ২২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা-র গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের বরণ করে নেন প্রতিষ্ঠানটির সুপার মো. ওয়াহিদুজ্জামান, সহকারী সুপার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ফজলুর রহমান (বিএসসি), কামরুল হাসান (ইংরেজি), নজরুল ইসলাম (কৃষি) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “আমি পূর্বেও এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছি এবং নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত ছিলাম। এখন থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও মাদরাসার সার্বিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব।”

জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার (প্রশাসন) অধ্যাপক আবদুস ছাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২৪ এপ্রিল এই ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়। এতে ডা. মো. রফিকুল ইসলাম সভাপতি, মো. মোজাম্মেল হক অভিভাবক সদস্য, মুহাম্মদ নজরুল ইসলাম সাধারণ শিক্ষক সদস্য এবং মাদরাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান সদস্য সচিব মনোনীত হন।

উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ডা. মো. রফিকুল ইসলাম মাদরাসাটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আশাবাদী বলে জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম